জাতীয়

দিনাজপুর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (৩২)।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ১৫ থেকে ১৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুন নাহারের। সাত বছর আগে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বিষপান করেন রবিউল। চিকিৎসা নিয়ে রবিউল বেঁচে ফিরলেও তার ছেলে মারা যায়। ৯ মাস আগে তাদের ঘরে একটি কন্যা সন্তান আসে। রোববার সকালে রবিউল-সামছুন দম্পতির শোবার ঘরে দীর্ঘ সময় ধরে ওই শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের মরদেহ দেখতে পান তারা।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুনঃ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র